নিরাপত্তারক্ষীর মোটর বাইকে চেপে কোথায় চললেন মুখ্যমন্ত্রী ? দেখুন

কলকাতার রাজপথে আচমকাই নিরাপত্তা রক্ষীর মোটর বাইকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু হঠাৎ মোটরবাইকে কেন তিনি কোথায় যাচ্ছেন? এ তো এক অপ্রত্যাশিত দৃশ্য।
আসলে গতকাল দিল্লিতে পুলিশি হেনস্তার শিকার সাক্ষী মালিক সহ অন্যান্য কুস্তি গীরদের পাশে দাঁড়াতে মহানগরির রাজপথে প্রতিবাদ মিছিল করে তৃণমূল।বৃহস্পতিবার ময়দানে গোষ্ঠপালের মূর্তির পাদদেশে প্রতিবাদ মঞ্চে মোমবাতি হাতে শামিল হন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সেখান থেকে গান্ধী মূর্তি পর্যন্ত শুরু হয় মোমবাতি মিছিল। কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এক চিত্র সাংবাদিক। তৎক্ষণাৎ নিজের গাড়িতে করে ওই চিত্র সাংবাদিককে এসএসকেএম হাসপাতালে পৌঁছে দেন তিনি এরপর গান্ধী মূর্তির পাদদেশে মোমবাতি প্রজ্জ্বলন করার পরই গাড়ির জন্য অপেক্ষা না করে নিরাপত্তা রক্ষীর মোটর বাইকে চেপে বসেন মমতা। তবেই প্রথম নয় এর আগেও মুখ্যমন্ত্রীকে কলকাতার রাস্তায় বাইকে চাপতে দেখা গেছে। বাইকে চেপে এসএসকেএমে গিয়ে অসুস্থ ওই চিত্র সাংবাদিকের খবর নেন তিনি। এর আগেও মুখ্যমন্ত্রীর এমন মানবিক ভূমিকা দেখতে পাওয়া গেছে একাধিকবার।