তীব্র গরমের মাঝে জোড়া ঘূর্ণিঝরের আশঙ্কা

ঘূর্ণিঝড় মোকার রেশ কাটতে না কাটতেই আবারো জোড়া ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি।জুন এর শুরুতেই বৃষ্টির আশা করেছিল বঙ্গবাসী কিন্তু ঘটছে তার ঠিক উল্টোটা। প্রখর গরমে পুড়ছে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র। আর তার মধ্যেই জোড়া ঘূর্ণিঝড়ের আশঙ্কা করেছে আবহাওয়া দপ্তর।প্রবল গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। এখনও অবধি বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো রাজ্যে জোড়া ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। জানানো হয়েছে চলতি মাসে ৮-১০ তারিখের মধ্যে আরব সাগর ও বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে আন্দামান সাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা শক্তি বৃদ্ধি করে কয়েক দিনের মধ্যেই আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কেরলের কাছাকাছি আরব সাগরে আরও একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে। এর ফলে স্বাভাবিকভাবেই মানুষের মনে আশঙ্কা সৃষ্টি হয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাব বঙ্গের উপর কতটা পড়বে। যদিও সে বিষয় এখনো পর্যন্ত জানা যায়নি। তবে অন্যদিকে এখনই বৃষ্টির কোন সম্ভাবনা নেই রাজ্যে। চলতি সপ্তাতেও চলবে একই রকম তাপপ্রবাহ।