মলয় দে নদীয়া:- গতকাল রাতে নদীয়ার শান্তিপুর বেজপড়ায় খুন হলেন উত্তম প্রামাণিক নামে ২২ বছর বয়সী এক যুবক৷ দাদার সাথে বিরোধের জেরেই এই খুন বলে অভিযোগ পরিবারের৷ উত্তম প্রামাণিকদের আদি বাড়ী ১২ নম্বর ওয়ার্ডের মামদোপাড়ায়৷ তার দাদা প্রবীণ প্রামাণিক থাকেন পার্শ্ববর্তী বেজপাড়ায়৷ গতকাল রাত্রে বাড়ীতে ডেকে নিয়ে এসে কিছু খাইয়ে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলেই সুত্রের খবর। জানা যায় খুন হওয়া উজ্জ্বল প্রামানিকরা তিন ভাই, মামদোপারার বাড়িতে বড় ভাই প্রবীণ প্রামাণিকের হয়তো স্থান না হওয়ার কারণেই বেজপাড়ায় তাকে বাড়ি করতে হয়েছে। আর সেই রাগেই হয়তো ভাইকে খুন এমনটাই প্রাথমিকভাবে অনুমান করছে পরিবার।
উজ্জ্বল বাবুর স্ত্রী মুক্তাদেবী জানান, গতকাল রাতে তার ভাসুর প্রবীণ বাবু তার ফোনে ফোন করে ভাইয়ের খোঁজ করে, তিনি স্বামীকে বলেন দাদার বাড়িতে যাওয়ার জন্য, এরপর তিনি ঘুমিয়ে পড়েন ভেবেছিলেন স্বামী সময় মত চলে আসবে, কিন্তু আজ ভোরে তিনি স্বামীকে পাশে না পেয়ে সোজা দাদার বাড়িতে যান, সেখানে জানলা দিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় তার স্বামী পড়ে রয়েছে বাইরে থেকে ঘরে তালা দেওয়া ভাসুর বা তার স্ত্রী কেউই বাড়িতে নেই। প্রতিবেশীরা ছুটে এসে খবর দেন পুলিশে ঘটনাস্থলে শান্তিপুর থানার ওসি সহ বিরাট পুলিশ বাহিনী এসে তালা ভেঙে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ওই মৃতদেহ উদ্ধার করে সাথে ধারালো একটি অস্ত্র।
প্রবীণ বাবু নিখোঁজ থাকলেও, স্ত্রীকে গতকাল বাপের বাড়ি পাঠিয়েছিলেন আর সেখান থেকেই আজ সকালে শান্তিপুর থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান।
ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া, অন্যদিকে খুনের কারণে চাঞ্চল্য।
ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর দীপঙ্কর সাহা, তিনি জানান শান্তিপুর থানার পুলিশ তদন্ত করে দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিক।

