মৌমিতা দেবনাথ
গত কয়েকদিন যাবত রাজ্য রাজনীতি উত্তাল হয়ে গেছে বায়রন বিশ্বাস তৃণমূলে যোগ দিতেই। উল্লেখ্য দিন কয়েক আগেই তৃণমূলের সর্বভারতের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন সাগরদিঘী নির্বাচনের জয়ী কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। আর তারপর থেকেই একদিকে যেমন তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক অন্যদিকে তৃণমূল কর্মীদের মধ্যে বইছে খুশি হওয়া।কোথাও ক্ষোভ আবার কোথাও উচ্ছ্বাস আর সেই আচ পড়ল এবার নদীয়ার পলাশী পাড়ায়। পলাশীপাড়ার বড় নলগড় ও ছোট চাঁদ ঘরে তৃণমূল কর্মীদের উদ্যোগে এক বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়। সেখানেই দেখতে পাওয়া গেল বায়রন বিশ্বাস তৃণমূলের যোগ দেওয়ায় কর্মীদের মধ্যে উচ্ছ্বাস। এমনকি খুশিতে উদ্দাম নৃত্য শুরু করে দিল তারা।দেখুন সেই ভিডিও।

