ফের পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত গোটা এলাকা।বিজেপির দলীয় কার্যালয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। সোমবার রাতের অন্ধকারে ঘটনাটি ঘটেছে সন্দেশখালি ১ নং ব্লকের ন্যাজাট বাসস্ট্যান্ডে অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে। চেয়ার টেবিল সহ একাধিক জিনিস ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কার্যালয়ে ঢুকে চেয়ার টেবিল ফেস্টুন সহ একাধিক জিনিসপত্র ভাঙচুর করে। ঘটনাস্থলে পরদিন সকালে আসেন রাজ্য মহিলা নেত্রী অর্চনা মজুমদার। এ বিষয়ে তিনি বলেন তৃণমূলের দুর্নীতির কথা কারো অজানা নয় কয়েকজন গুন্ডা মস্তানরা এলাকায় বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর করে। যদিও এ বিষয়ে তৃণমূলের তরফে বিষয়টি অস্বীকার করা হয়েছে।

