চাকদা কালি বাজারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই যুবকের

চাকদা কালি বাজারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই যুবকের। পুলিশ জানিয়েছে মৃত ওই দুই যুবকের নাম সবুজ পোদ্দার বয়স 19 বছর পিতা বিকাশ পোদ্দার বাড়ি গোটরা অন্য যুবকের নাম অঞ্জন সরকার বয়স ২৬ বছর বাড়ি কালিবাজার মন্ডল হাট।পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই দুই যুবক গোট্রা থেকে সোমবার সন্ধ্যা বেলা মোটরসাইকেল নিয়ে চাকদা আসার উদ্দেশ্যে রওনা দেয় কালিবাজারে এসে উল্টো দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের ফলে ওই দুই যুবক রাস্তায় ছিটকে পড়ে সেই সময় পিছন থেকে একটি গাড়ি এসে তাদেরকে পিষে দিয়ে চলে যায়। স্থানীয় মানুষ ওই দুই যুবককে নিয়ে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে, সেখানেই অঞ্জনের মৃত্যু হয় সবুজ কে সংকটজনক অবস্থায় কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসক। জহরলাল নেহেরু হাসপাতালে চিকিৎসা চলাকালীন গতকাল রাতে সবুজের মৃত্যু হয়। মঙ্গলবার সকালে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য কল্যাণী পুলিশ মরগে পাঠায় পুলিশ প্রশাসন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ।