মৌমিতা দেবনাথ,
জাতীয় সড়কে থৈথৈ জলে কিলবিল করছে শয়ে সয়ে মাছ। কিন্তু আচমকা রাস্তায় অগুণতি মাছ এলো কোথা থেকে। এ দৃশ্য দেখতে পাওয়া গেল মুর্শিদাবাদের ফারাক্কার ৩৪ নম্বর জাতীয় সড়কে। জানা গেছে ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে একটি মাছের গাড়ি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায় আর যার ফলে ঘটে যায় বিপত্তি। রাস্তার মাঝে গাড়ি উল্টে শয়ে শয়ে মাছ রাস্তায় পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এরপর ফারাক্কা থানার পুলিশ। গাড়ি উল্টে যাওয়ায় গোটা রাস্তায় কিলবিল করছে মাছ যার ফলে থমকে গেছে অন্যান্য যানবাহনও। মাছ দেখতে, ভিড় জমিয়েছে আশেপাশের এলাকা থেকে বহু মানুষ। স্থানীয়দের মতে একটি গাড়ির সাথে ধাক্কা লেগেই নাকি এই বিপত্তি ঘটেছে। তবে দুর্ঘটনায় হতাহতের কোন খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে সেই কারণে এলাকায় মোতায়ন রয়েছে ফারাক্কা থানার পুলিশ।

