মনোরঞ্জন রায়ের,শালকুমার:-সমাজ সেবায় অনন্য অবদানের জন্য সাহেপপোতা নিবাসী মনোরঞ্জন দে কে শিশাগোড় পথের পরিচয় সংঘের পক্ষ থেকে আজীবন সদস্যপদ দেওয়া হলো। ক্লাবের পক্ষ থেকে এই প্রথম কাউকে আজীবন সদস্য করার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন ক্লাবের বেশ কিছু সদস্য তার বাসভবনে উপস্থিত হয়ে মনোরঞ্জন দে’র হাতে আজীবন সদস্যপদের শংসাপত্র তুলে দেন। উল্লেখ্য গত শ্যামা পুজোর এক বিশেষ অনুষ্ঠানে ক্লাবের মঞ্চে উপস্থিত হয়েছিলেন মনোরঞ্জন দে। সেই মঞ্চ থেকেই তিনি ঐ ক্লাবের সদস্য হওয়ার প্রস্তাব দেন। তিনি বলেন, ” পথের পরিচয় সংঘ যেভাবে সমাজ সেবার কাজ করে চলেছে সেখানে আমিও যুক্ত হতে চাই।”
এবিষয়ে পথের পরিচয় সংঘের সম্পাদক সন্তোষ বর্মন বলেন, ” আমরা মনোরঞ্জন দে’র মতো একজন মহান মানুষকে ক্লাবের একজন সদস্য হিসেবে পেলে ভীষণ ভাবে আপ্লুত হবো। সন্তোষ বর্মন আরো বলেন আমরা আশা করছি মনোরঞ্জন দের হাত ধরে আমাদের ক্লাব আরো অনেক দূর এগিয়ে যাবে।” এদিকে পথের পরিচয় সংঘের উপদেষ্টা কমিটির সদস্য ঘনশ্যাম বর্মন বলেন, আমরা আগামী দিনে মনোরঞ্জন দের হাত দিয়ে প্রত্যেকটি পূজার উদ্বোধন যাতে করতে পারি।মনোরঞ্জন দের কাছে পথের পরিচয় সংঘের ব্যাপারে জানতে চাইলে,মনোরঞ্জন দে বলেন, আমি গত বৎসর পথের পরিচয় সংঘের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে গিয়ে তাদের যে ,সমাজ সেবামূলক কাজ তাতে আমি অত্যন্ত খুশি হয়েছি, তাই ভাবছি যেক্লাব এরকম সমাজ সেবামূলক কাজ করে সেই ক্লাবের পাশে থেকে আমিও কাজ করতে চাই এ কথা বলেছিলাম সেই মঞ্চে দাঁড়িয়ে। তাই আজকে আমাকে সদস্য পদ দিতে আসছে পথের পরিচয় সংঘের থেকে ।আমি ভীষণভাবে খুশি আগামী দিনে পথের পরিচয় সংঘের সদস্য হয়ে ভালোভাবে যাতে সমাজের কাজ করতে পারি এবং পথের পরিচয় সংঘ কে এগিয়ে নিয়ে যেতে পারি এটাই আমার আগামী দিনের চিন্তাধারা।

