তৈরির ১০ দিনের মধ্যে হুর মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক

মৌমিতা দেবনাথ,

তৈরি করার মাত্র ১০ দিনের মাথায় হুরমুরিয়ে ভেঙে পড়ল জল সরবরাহের ওভারহেড ট্যাংক। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা ব্লকের চূড়ামণিপুর গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় জানা গেছে শনিবার এক বড়সড়ো বিপদের হাত থেকে বাঁচলেন এক গ্রামবাসী। গ্রামবাসীদের অভিযোগ অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে জলের ওভারহেড ট্যাঙ্কটি তৈরি করা হয়েছে যে কারণেই তৈরি হওয়ার মাত্র ১০ দিনের মাথায় ভেঙে পড়েছে ট্যাংকটি। বাসিন্দারা আরো জানায় স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগেই এক হাজার লিটারের এই ট্যাঙ্কটি তৈরি করা হয়। প্রায় সাত ফুট উচ্চতার পাশাপাশি যে ঠিকাদার ট্যাংকটি তৈরি করেছেন তার কঠোর শাস্তি দাবি জানিয়ে সোচ্চার হয়েছে এলাকার বাসিন্দারা।