রেডিওর মাধ্যমে পৌঁছবে নব জোয়ারের বার্তা

মৌমিতা দেবনাথ,
পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে শাসকদলের নয়া উদ্যোগ ছিল নবজোয়ার কর্মসূচি। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যাত্রা শুরু করেছেন। এবার তৃণমূলের নয়া হাতিয়ার নবজোয়ার রেডিও। যেখানে পডকাস্টের মাধ্যমে দলের বিভিন্ন বার্তা তুলে ধরা হবে সাধারণ মানুষের কাছে। তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজে বিভিন্ন নেতা-নেত্রীদের কথা সাধারণ মানুষ শুনতে পাবেন এবার সরাসরি। উল্লেখ্য আজ শালবনীতে নব জোয়ার কর্মসূচিতে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সেই কর্মসূচির আগেই শুক্রবার তার কনভয়ের উপর হামলার অভিযোগ উঠে আসে। পঞ্চায়েত নির্বাচনের আগে আটঘাট বেঁধেই ময়দানে নেমেছে শাসক-শিবির। সাধারণ মানুষের কাছে নবজোয়ার ও দলের নেতা-নেত্রীদের বার্তা যাতে খুব সহজেই পৌঁছে যায় তাই এবার তৃণমূলের তরফে নবজোয়ার রেডিওর উদ্যোগ নেওয়া হয়েছে।