মলয় দে নদীয়া:- নদীয়ার তীর্থ নগরী নবদ্বীপ শহর, সম্প্রতি যার মুকুটে লেগেছে ” হেরিটেজ সিটির ” পালক, এবার সেই মন্দিরনগরী শহরেই এক মন্দিরের আচার্য পদ নিয়ে তৈরী হলো বিভ্রাট,, জল গড়াল থানা পুলিশ পর্যন্ত, মন্দিরের গেটে বসে বিক্ষোভও দেখাল একদল সাধু-সন্ত সহ মন্দিরের ভক্তরা।
,এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নবদ্বীপের মনিপুর দেবানন্দ গৌড়িয় মঠে।
বুধবার সকালে দেখা যায় সেই মঠের সামনে বসে বিক্ষোভ দেখাচ্ছে বাইরে থেকে আসা কয়েকজন সাধু সন্ত সহ মন্দিরের কিছু ভক্ত ।
তাদের বক্তব্য কয়েকদিন আগে ঐ মঠে একটি অনুষ্ঠানে যে টাকা খরচ হয়েছিল সেই টাকার হিসাব চাওয়া হয় বর্তমান মন্দির কর্তৃপক্ষের কাছে কিন্তু সেই হিসাব না দিয়ে উল্টে ঐ মঠে থাকা তাদের গুরুদেবকে বের করে দেওয়া হয় তারই প্রতিবাদে আজ এই বিক্ষোভ করে।
। তাদের আরও অভিযোগ যে বাইরে থেকে ভক্তরা মন্দিরে প্রবেশ করতে গেলে তাদের প্রবেশ করতে দেননি মন্দিরের বর্তমান পরিচালন কর্তৃপক্ষ ।
পাশাপাশি তাদের আরও দাবী বর্তমান মন্দির কতৃপক্ষ তাদের গুরুদেব কে বীনা কারনে আচার্য পদ থেকে বহিস্কৃত করেছে, তাকে পুনরায় আচার্য পদে বহাল করতে হবে।
পাশাপাশি ঐ মন্দিরের আর্তমান পরিচালন কমিটির যুগ্ম সম্পাদক জানান বহিস্কৃত আাচার্যের বিরুদ্ধে মন্দিরের বিধিভঙ্গের একাধিক অভিযোগ সহ বিভিন্ন আরও অন্যান্য অভিযোগ ওঠে, তারপর তৎকালীন পরিচালন কমিটির মিটিংএ তাকে প্রথমে দু মাসের জন্য সূযোগ দেওয়া হয় ও তাকে আচার্যের কার্যক্রম থেকে বিরত থাকতে জানানো হয় ও তিনি তাতে সম্মতি দেয়, কিন্তু পরবর্তী সময়ে তিনি সেই নিয়মও না মেনে ভক্তদের দীক্ষা দান করতে থাকেন যা মন্দিরের পরিচান কমিটির নিয়ম বহিভুর্ত, পাশাপাশি তাকে বারংবার চিঠি দিলেও সে তার উত্তর দেয়নি, ফলে পরবর্তী সময়ে মন্দির কতৃপক্ষ ও পরিচালন কমিটির আলোচনায় নতুন আচার্য নিয়োগ হয়।
এমতাবস্থায় তিনি তার শিষ্যদের নিয়ে সম্প্রতি মন্দিরে চড়াও হয়, ও এ নিয়ে নবদ্বীপ থানায় জানানো হয় ও প্রশাসনের মধ্যস্ততায় সমস্যা মিটেছে।
বিক্ষোভ রত ভক্ত দের তোলা অভিযোগ সম্পর্কে যুগ্ম সম্পাদককে প্রশ্ন করলে তিনি বলেন ওনারা সাধারণ ভক্ত মন্দিরের আয়ব্যায় হিসাব পরিচালন কমিটি ও মন্দির কতৃপক্ষের অভ্যন্তরিন বিষয়, সেটি সেখানে পেশ করা হয়, সাধারণ ভক্তদের এক্তিয়ারের মধ্যে নেই হিসাব চাওয়া।
এদিনের এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার আই সি জলেশ্বর তিওয়ারি, তার মধ্যস্থতায় ঐ ভক্তদের প্রবেশাধিকার দেন মন্দির কর্তৃপক্ষ ।

