মালদার রথবাড়ি নেতাজি পৌর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

মালদার রথবাড়ি নেতাজি পৌর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। কারবাইড ও বাজি বিস্ফোরনে আগুনে ঝলসে মৃত দুই আহত বেশ কয়েকজন।মালদহের নেতাজী পৌরবাজারের ঘটনা। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসার চেষ্টা করে। পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃতদের নাম মঙ্গলু ঋষি। বয়স (৪৫) । বাড়ি ইংরেজবাজার থানার কুলি পাড়া হঠাৎ কলোনী এলাকায় এবং গণেশ কর্মকার। বয়স (৪২)। বাড়ি ইংরেজবাজারের ৫২বিঘা এলাকায়। দুইজন শ্রমিকের কাজ করে। মালদহ শহরের রথবাড়ি নেতাজি পৌর মার্কেটে কার্বাইডের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে একাধিক দোকানে। বিকট শব্দে ধোঁয়ায় ভরে যায় চারদিক। কার্বাইডের দুর্গন্ধ মানুষের চোখের মুখে জ্বালা শুরু করে গোটা এলাকা জুড়ে। সেই সময় ওই দোকানের ভেতরে কাজ করছিলেন দুই শ্রমিক। ভেতরে আটকে মৃত্যু হয় তাদের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আছে দমকলের পাঁচটি ইঞ্জিন। প্রায় ছয় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসলে সেখান থেকে দেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এদিকে জানা গেছে এই দিনের এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১৫ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাকে ঘিরে এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। আশেপাশের বাসিন্দা থেকে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছেন মালদা অতিরিক্ত জেলাশাসক ( সাধারণ) বৈভব চৌধুরী , ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ পুলিশ প্রশাসন।