মলয় দে নদীয়া :-১৭ কেজি৫০০ বাজি রাখার অপরাধে গ্রেপ্তার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সূত্র মারবো জানা গেছে গতকাল গোপন সূত্রে খবর পেয়ে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ মাজদিয়ায় প্রশান্ত অধিকারীর দোকানে হানা দেয় । হানা দিয়ে উদ্ধার হয় সতেরো কেজি ৫ ০০ গ্রাম বাজি । স্থানীয় সূত্রে জানা গেছে ঐ শিক্ষকের নাম প্রশান্ত অধিকারী । রাজনৈতিক মহলে শিক্ষক গ্রেপ্তার হওয়ায় শোরগোল পড়ে যায় । কান পাতলি শোনা যায়, মাছ দিয়ে সুধি রঞ্জন লাহিড় মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের ২০০৯ সালের জিএস ছিলেন এই প্রশান্ত অধিকারী । এ ব্যাপারে কৃষ্ণগঞ্জ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভদীপ সরকার আমাদের ক্যামেরার সামনে তিনি এ কথা স্বীকার করে নেন পাশাপাশি তিনি বলেন এখন তিনি রাজনৈতিক দলের সাথে যুক্ত না হলেও তিনি বিজেপির হয়ে প্রোফাইলে দেখা যায় । পাশাপাশি তিনি বলেন প্রশান্ত বাবু স্বতঃস্ফূর্তভাবে কোন রাজনৈতিক দল করে না । যুব সভাপতি দু’রকম মন্তব্যে শাসক দলের কপালে চিন্তার ভাঁজ । তবে কি বাজির আড়ালে অন্য কিছু লুকিয়ে রাখার চেষ্টা করছেন তৃণমূল নেতারা প্রশ্ন অনেক উত্তর অজানা ? গতকাল রাত্রে বেলায় প্রশান্ত অধিকারী কে বাজি রাখার অপরাধে গ্রেফতার করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ । আজ অভিযুক্ত শিক্ষক তথা প্রাক্তন তৃণমূলের জিএসকে আদালতে পাঠালো আদালতে পাঠালো, কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ।

