মলায় দে নদীয়া :-রাজ্যে একের পর এক বেআইনি বাজি কারখানা-গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটছে। এগরা, বজবজের পর মালদার ইংরেজবাজারে বাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে গতকাল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বেআইনি বাজী কারখানা কারখানা চলতে দেওয়া যাবে না। শুধুমাত্র সিআইডি তদন্ত নয়, মুখ্যমন্ত্রী নিজেই পৌঁছান বজবজে।
আর তারপর থেকেই রাজ্য জুড়ে বিভিন্ন থানার তৎপরতায় চলছে বেআইনি বাজি, এবং মসলা সহ নানান উপকরণ উদ্ধার।
আজ নদীয়ার শান্তিপুর বড়বাজার, সুত্রাগড়, মালঞ্চ সহ বেশ কয়েকটি বাজারে হানা দিয়ে, এখনো পর্যন্ত ৫ বস্তা শব্দবাজি উদ্ধার করেছে শান্তিপুর থানার পুলিশ।
তবে শান্তিপুরে কোন বাজির কারখানার হদিস পায়নি পুলিশ, ছোট ছোট ব্যবসায়ীরা জানাচ্ছেন, তাদের দোকানে কোনো শব্দবাজি ছিলো না, তবে অতি সামান্য পরিমাণে, পূর্বের কিছু শব্দ বাজি, সেল বাড়িতে ছিলো।
তারা ব্যবসায়ী সমিতির মাধ্যমে শান্তিপুর থানায় কথা বলবেন বলেই জানিয়েছেন। যদিও, বিস্তারিত বিবরণ দিয়ে শান্তিপুর থানার পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হবে বলেই জানা গেছে সূত্রের খবর অনুযায়ী।

