সমকামী দুই নারীর বিয়ের সাক্ষী থাকল কলকাতা

মৌমিতা দেবনাথ,
সমকামী দুই পুরুষের বিয়ের পর এবার সমকামী দুই নারীর বিয়ের সাক্ষী থাকলো মহানগরী কলকাতা। সমাজের সমস্ত ঘেরাটোপকে উপেক্ষা করে প্রচলিত প্রথা ভেঙে চার হাত এক হল উত্তর 24 পরগনার বনগাঁর মৌমিতা মজুমদারের সাথে কলকাতার চিংড়িঘাটার বাসিন্দা মৌসুমী দত্তের। তাদের সম্পর্কের শুরু হয় সোশ্যাল মিডিয়া থেকে। ফেসবুক থেকে আলাপ তারপর হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে বারে ঘনিষ্ঠতা। একে অপরকে ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারবেন না তাইতো সুদূর উত্তর চব্বিশ পরগনা থেকে মৌসুমীর ভালবাসার টানে কলকাতায় পাড়ি দিলেন মৌমিতা। যদিও প্রথমে তাদের সম্পর্ক দুই পরিবার মেনে নেয়নি কারণ আইনত স্বীকৃতি পেলেও তথাকথিতভাবে দুই সমকামির বিয়ে দেখতে অভ্যস্ত নয় এই সমাজ। কিন্তু সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে মন্দিরের পুরোহিতের মাধ্যমে ভগবানকে সাক্ষী রেখে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তারা।