পুলিশি প্রহরার মধ্যেও ফের একই কায়দায় তিনটি বাড়িতে চুরি, ক্ষুব্ধ গ্রামবাসীরা

মৌমিতা দেবনাথ
পুলিশি প্রহরার মধ্যেও ফের একই কায়দায় তিনটি বাড়িতে চুরি, ক্ষুব্ধ গ্রামবাসীরা
একের পর এক চুরির ঘটনায় চাঞ্চল্য গোপালনগরে। বিগত কয়েকদিন আগেই পরপর সাতটি বাড়িতে একই ধাঁচে চুরি হওয়ার শোরগোল পড়ে গিয়েছিল গোটা এলাকায়। তারপরই বাড়ানো হয় পুলিশি নিরাপত্তা কিন্তু পুলিশি প্রহরার মাঝেও গোপালনগর থানার মহৎপুর মাঝডব গ্রামে ফের তিনটি বাড়িতে নগদ টাকাসহ সোনা গয়না চুরি করে পালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় ক্ষোভে ফুসছে গোটা এলাকার মানুষ। এক বাসিন্দার অভিযোগ যে তার বাড়ি থেকে নগদ ৩৫ হাজার টাকা সহ সোনা ও রুপোর গয়না চুরি হয়ে যায় এমনকি। গ্রামবাসীরা প্রশ্ন তুলছেন পুলিশের ভূমিকা নিয়ে। তারা জানিয়েছেন যদি চোরকে ধরা না যায় তাহলে এভাবেই একের পর এক বাড়িতে চুরি হতেই থাকবে। ঘটনায় শাসক দলকে কটাক্ষ করে বিজেপির তরফে বলা হয়েছে রাজ্যের পুলিশ এখন শাসকদলের চোরদের পাহারা দিচ্ছে তারা সাধারণ মানুষকে নিরাপত্তা দেবেন কি করে।