মৌমিতা দেবনাথ
মহিলাকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের
ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু। একজনকে বাঁচাতে মৃত্যুর কবলে আরো একজন। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার খড়দহ স্টেশনে। প্রত্যক্ষদর্শীরা জানায় যে এদিন এক মহিলা এক নম্বর প্লাটফর্ম থেকে লাইন পারাপার করছিলেন সেই সময় উল্টো দিক থেকে টু ট্রেন আসছিল স্টেশনে দাঁড়িয়ে থাকা অন্যান্য যাত্রীরা এরপর চিৎকার শুরু করে কিন্তু মহিলা সে সব শুনতে পাননি। তৎক্ষণাৎ মহিলাকে বাঁচানোর জন্য এক যুবক রেল লাইনে নামলে ট্রেনের ধাক্কায় দুজনেরই মৃত্যু হয়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। যদিও এ বিষয়ে বিজেপি নেতা বিরোধী দলকে কটাক্ষ করেছেন।