মৌমিতা দেবনাথ
এটিএম থেকে টাকা লুটের অভিযোগে পুলিশি জালে আইনজীবী
এটিএমে টাকা না ঢুকিয়ে নিমেষে তা গায়েব করে দেওয়া হয়েছিল। আর অভিযোগ ছিল একজন আইনজীবীর বিরুদ্ধে। সেই অভিযুক্ত আইনজীবীকে গ্রেফতার করল শ্রীরামপুর থানার পুলিশ। উল্লেখ্য, শ্রীরামপুরে একটি এজেন্সির পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয় এ টি এম এ এক কর্মচারী টাকা না ঢুকিয়ে ১ কোটি ২৯ লাখ টাকা নিয়ে লুঠ করে পালায়। পুলিশ কমিশনার জানিয়েছে ইতিমধ্যেই বেশ কিছু টাকা উদ্ধার করা হয়েছে এবং বাকিটাও ধীরে ধীরে তদন্ত করে উদ্ধার করা হবে।শহরের মধ্যে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের ATM ভেঙে লুঠের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

