মৌমিতা দেবনাথ,
আবহাওয়া দপ্তরের সংকেত অনুযায়ী রবিবার দুপুরেই ২০০ কিলোমিটার প্রতি ঘন্টায় তীব্র গতিতে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মোকা। বাংলাদেশের কক্সবাজারের কাছে ল্যান্ড ফল হলেও মোকা এই মুহূর্তে তান্ডব চালাচ্ছে সেন্ট মার্টিনে। গতিবিধি পরিবর্তন করতেই সেন্ট মার্টিন জুড়ে চলছে ভয়ংকর ধ্বংসলীলা। ভয়াবহ সেই দৃশ্য নতুন বাংলার পর্দায়। ভেঙে যাচ্ছে গাছ থেকে শুরু করে বাড়িঘর। ইতিমধ্যেই প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। উপকূলবর্তী এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বাসিন্দাদের। মোকার প্রভাবে বাংলাদেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ভারী বৃষ্টি। তবে প্রশাসন থেকেও যতটা সম্ভব বিপর্যয় মোকাবেলা করতে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

