মৌমিতা দেবনাথ
স্বামীকে ফিরে পেতে স্বামীর বাড়ির সামনে বুধবার থেকে তীব্র গরমের মধ্যেও ধর্নায় স্ত্রী ও শিশু কন্যা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার কোদালিয়া গ্রামে। অভিযোগ বিগত ছয় বছর হাওড়া জেলার শ্যামপুর থানার প্রিয়াঙ্কা দাস এর সাথে কোলাঘাট থানার চন্দন দাসের রেজিস্ট্রি ম্যারেজ করে বিয়ে হয় তাদের একটি ছোট্ট কন্যা সন্তানও রয়েছে। কিন্তু বিয়ের পর থেকে নাকি একবারও শ্বশুর বারিতে তার ঠাঁই হয়নি। অথচ ছয় মাস আগে চন্দন দাসের মা মারা গেলে প্রিয়াঙ্কা দাস তার সাথে দেখা করতে আসেন কিন্তু যতবারই স্বামীর সাথে দেখা করতে এসেছেন ততবারই পরিবারের লোকজন তাকে তাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ এমনকি তার স্বামীর সাথে দেখা পর্যন্ত করতে দেওয়া হয়নি। এ বিষয়ে প্রিয়াঙ্কা দাস কোলাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কোন উপায় না দেখতে পেয়ে বাধ্য হয়ে বুধবার থেকে ছোট্ট সন্তানকে নিয়ে তীব্র গরমের মধ্যেও স্বামীর বাড়ির সামনে তিনি ধর্নায় বসেছেন। অবশেষে খবর পেয়ে সেখানে পৌঁছায় কোলাঘাট থানার পুলিশ। যদিও এ বিষয়ে চন্দন দাসের পরিবারের তরফে সাফাই দিয়ে জানানো হয়েছে যে বিয়ের বিষয়টি তারা নাকি জানতেনই না

