পুলিশের চোখে ধুলো দিয়ে রানাঘাট হাসপাতাল থেকে পালাল আসামি

মৌমিতা দেবনাথ
পুলিশের নজর এড়িয়ে বাথরুমের দরজা দিয়ে রানাঘাট মহাকুমা হাসপাতাল থেকে পালালো আসামী। জানা গেছে পলাতক ওই আসামীর নাম মহিদুল মন্ডল বয়স আনুমানিক ২২ বছর। ডাকাতির মামলায় কয়েকদিন আগেই রানাঘাট জেলে বন্দি ছিল ওই আসামি কিন্তু মঙ্গলবার আচমকা বুকের ব্যথা শুরু হওয়ায় রানাঘাট মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয় ওই যুবককে। যদিও সর্বক্ষণ তার সাথে হাসপাতালে মোতায়েন ছিল তিনজন পুলিশ কনস্টেবল। এরপর বাথরুমে যাওয়ার নাম করে পেছনের দরজা দিয়ে ওই আসামি পালিয়ে যায় বলে অভিযোগ। কিন্তু প্রশ্ন উঠছে কিভাবে পুলিশের কার্যত চোখে ধুলো দিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেল ওই আসামি। কর্তব্যরত পুলিশ আধিকারিকরা তখন কোথায় ছিলেন?