অবিকল অরিজিৎ সিং এর মত দেখতে ভাইরাল ব্যক্তি

মৌমিতা দেবনাথ
দাঁড়ান দাঁড়ান ভুল করছেন আরেকটু ভালো করে খেয়াল করে দেখুন তো কে এই ব্যক্তি। আপনি যাকে ভাবছেন তিনি একেবারেই নয়। এক পলকে দেখে ভীরমি খেলেন তো অরিজিৎ সিং মনে করে ,খাওয়াটাই স্বাভাবিক সকলের সাথে তো এটাই হচ্ছে গত কয়েকদিন যাবত। হবে নাই বা কেন অবিকল চেহারা মুখের আকৃতি , হাসি, মাথায় পাগড়ি এক পলকে দেখে অরিজিৎ সিং মনে করে ভুল করতেই পারেন যে কেউ। তবে ভুল করলেই তো আর বাস্তব পাল্টে যায় না। যে অরিজিতের কন্ঠে মেতে আছে আসমুদ্র হিমাচল অবিকল তাকে নকল করে তার গানে লিপ ও দিচ্ছেন এই ব্যক্তি।সম্প্রতি যার ভিডিও ভাইরাল হচ্ছে ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায়।এবার প্রশ্ন ইনি তো অরিজিৎ নন তবে কে? এই ব্যক্তি উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাসিন্দা প্রদীপ্ত ঘোষ। তিনি টোল ট্যাক্সে কর্মরত। নিজেও অরিজিৎ সিং এর একজন মস্ত বড় অনুরাগী। নেটিজনদের কেউ কেউ তো আবার অরিজিৎ সিং লাইট বলে ব্যঙ্গও করছেন। তবে অরিজিৎ সিং এর তরফে এ বিষয়ে কোন রকম প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি।