বামেদের কর্মসূচি ঘিরে রণক্ষেত্র তেহট্ট, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, পাল্টা লাঠিচার্জের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মলয় দে নদীয়া:- সিপিআইএমের তেহট্ট মহকুমা শাসকের করণ অভিযানে পুলিসকে লক্ষ্য করে ইট ছুড়লো কর্মী সমর্থকরা। যদিও এই ইটে কোন পুলিশ কর্মীর আঘাত লাগে নি। বাম নেতৃত্বের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে বিনা প্ররোচনায় লাঠিচার্জের অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নিয়োগ দুর্নীতি সহ নানা দাবিতে মহকুমা শাসকের অফিস অভিযানের ডাক দেয় সিপিআইএম। এদিন এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, সুমিত দে সহ অন্যান্য নেতৃত্ব। এদিন হাউলিয়া পার্ক মোড়ে একটি পথসভার পর মিছিল করে তেহট্ট মহকুমা শাসক দপ্তরে উপস্থিত হয়। পুলিস আগে থেকেই মহকুমা শাসকের অফিসের দুই দিকে ব্যারিকেড করে রাখে। সিপিআইএম কর্মী সমর্থকরা সেই ব্যারিকেড ভেঙ্গে ভিতরে ঢোকার চেষ্টা করে। সেই সময় বেশ কিছু সমর্থক পুলিসকে লক্ষ্য করে ইট ছুঁড়তে শুরু করে। মহকুমা পুলিস আধিকারিক শুভতোষ সরকার মাইকে বারবার তাঁদের শান্ত হওয়ার আবেদন জানান। পরে সুজন চক্রবর্তী, তেহট্টের প্রাক্তন বিধায়ক রঞ্জিত মণ্ডল সমর্থকদের শান্ত করেন।
এদিনের সভা থেকে সুজন বাবু বলেন, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য মানুষের জোট তৈরি হয়েছে। মানুষ সেই জোটের প্রমান দেবে পঞ্চায়েত নির্বাচনে। সেই জন্য এখনো পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করতে পারে নি সরকার। নিয়োগ দুর্নীতিতে মানিক ভট্টাচার্য সপরিবারে জেলে আছে। তাপস সাহা কোন পরিবার নিয়ে যাবে সেটা বলতে পারবো না। তবে সবাইকে জেলে যেতে হবে। কালিয়া গঞ্জ নিয়ে কোলকাতা হাইকোর্টের রায় নিয়ে তিনি বলেন, আদালত সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। যারা সিবিআই তদন্তের দাবি নিয়ে আদালতে গিয়েছিল তাঁরা বুঝে গিয়েছে। সেইজন্য সিট গঠন করে আদালত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দয়মন্ত্রী সেনকে এই সিটের দায়িত্ব দেওয়া হয়েছে। একদম সঠিক অফিসারকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।