মৌমিতা দেবনাথ,
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।জোড়াসাঁকোতে রবীন্দ্রনাথের মূর্তিতে প্রথমে মাল্য দান করেন তিনি এবং তারপর ঘুরে দেখলেন ঠাকুরবাড়ির অন্দরমহল। এরপর ভিজিটার্স বুকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ঘুরে দেখার অভিজ্ঞতার কথাও তিনি লিখলেন। তার সাথে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রতিবছরই ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় কিন্তু এবছর অমিত শাহের সফর ঘিরে জোড়াসাঁকোতে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে একেবারে তুঙ্গে। সেখান থেকে পেট্রোপল সীমান্তে বিএসএফের অনুষ্ঠানে তিনি যোগ দেবেন বলে জানা যাচ্ছে। যদিও ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফর ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর।

