:গোটা রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও সোমবার বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উদযাপন করা হল।

গোটা রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও সোমবার বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উদযাপন করা হল। সোমবার মালদা মেডিকেল কলেজ হাসপাতাল দিনটি উদযাপন করা হয়। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটের উদ্যোগে এবং মালদা ডিস্টিক ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম ও লায়ন্স ক্লাব অফ মালদা গ্ৰেটারের সহযোগিতায় বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উদযাপন করা হল। এই মর্মে এদিন সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের সামনে থ্যালাসেমিয়া সচেতনতামূলক একটি ট্যাবলোর উদ্বোধন করা হয়। তার পাশাপাশি থ্যালাসেমিয়া রোগীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান, ম্যাজিক শো ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটের কর্মকর্তারা, মালদা ডিস্ট্রিক্ট ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সভাপতি উজ্জ্বল সাহা সহ মালদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা।