চুরির প্রতিবাদে দলত্যাগ এমনই জানালেন নদীয়ার কৃষ্ণগঞ্জ পুটিখালীতে সদ্য বিজেপিতে যোগ দেওয়া পরিবার

মলয় দে নদীয়া:-
নদীয়ার কৃষ্ণগঞ্জের পুটিখালীতে তৃণমূল ছেড়ে ১০০ পরিবার যোগ দিলো বিজেপিতে । কৃষ্ণগঞ্জের ভাজন ঘাট গ্রাম পঞ্চায়েতের পুটিখালির গ্রাম থেকে পুটি খালি মোড়ে বিজেপির পথসভায় তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি পূর্ণিমা বৈদ্য তৃণমূলের লাগামছাড়া দুর্নীতির প্রতিবাদে তৃণমূল ছেড়ে ১০০ পরিবার নিয়ে বিজেপিতে যোগদান করলেন । নদীয়া রানাঘাটের দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমনি অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান । বিধায়ক পুটিখালি মোরে পথসভায় দলত্যাগী পরিবারের হাতে বিজেপির পতাকা তুলে দেন । পূর্ণিমা বৈদ্য বলেন কয়লা চোর, বালিচোর সর্বত্র চুরি ও দুর্নীতির প্রতিবাদেই তাদের এই দলত্যাগ ।