মৌমিতা দেবনাথ
বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সম্মান জানাতে তৈরি হল তার আবক্ষ মূর্তি
তাকে বলা হয় বাংলার রয়েল বেঙ্গল টাইগার। যার বিচারের রায়ের দিকে তাকিয়ে বসে থাকেন রাজ্যের শত শত চাকরি প্রার্থীরা। সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কে সম্মান জানাতেই এবার বোলপুরের শিল্পীদের উদ্যোগে তৈরী হচ্ছে তার আবোক্ষ মূর্তি। বীরভূমের দুবরাজপুরের কবিরাজ পাড়ার বাসিন্দা শিল্পী ঝুমুর মেহেত্তরি। জানা গেছে ২০১২ সাল থেকে তিনি বোলপুরে এই অবয়ব নির্মাণের কাজের সাথে যুক্ত। বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে চলছে মূর্তি নির্মাণের প্রশিক্ষণ শিবির শিবির। সেখানেই দেখতে পাওয়া গেল বিচারপতি গঙ্গোপাধ্যায় এর আবক্ষ মূর্তি নির্মাণের কাজে ব্যস্ত শিল্পীরা। প্রসঙ্গত কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টের তরফে নির্দেশনামা জারি করা হয়েছিল যে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরতে চলেছে নিয়োগ দুর্নীতি মামলা। যার কারণ হিসেবে দেখানো হয়েছিল তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলে নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে সাক্ষাৎকার দিয়েছিলেন। সুপ্রিম কোর্টের রায় আসার পরই বিক্ষোভে ফেটে পড়েছিল রাজ্যের লাখ লাখ চাকরিপ্রার্থীরা। এবার বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সম্মান জানাতেই এই উদ্যোগ।

