স্বামীকে লুকিয়ে অন্য যুবকের সাথে পরকীয়া স্ত্রীর, তারপর যা হল

মৌমিতা দেবনাথ
পারিবারিক বিবাদের জেরে স্বামীকে লুকিয়ে অন্য যুবকের সাথে পরকীয়া করার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। প্রেমিকের বিরুদ্ধে গোপন মুহূর্তের সেই দৃশ্য ভাইরাল করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে ভরতপুরে। ওই গৃহবধূর অভিযোগ এলাকার এক যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল কিন্তু গোপন মুহূর্তের ভিডিও প্রেমিক নিজেই ভাইরাল করেছে। স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজনের নজরে পড়েছে ভিডিও। আত্মসম্মানের তাগিদে এরপর আত্মহত্যা করার চেষ্টা করে গৃহবধূর। পরিবারের লোকজন দেখতে পেয়ে আশঙ্কা জনক অবস্থায় ঐ গৃহবধূকে প্রথমে ভরতপুর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে কান্দি মহাকুমা হাসপাতালে স্থানান্তরিত করে। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়।