মলয় দে নদীয়া :- ওসি সুরজিৎ ঘোষের নেতৃত্বে একের পর এক ফেনসিডিল উদ্ধার হয়ে চলেছে । গত কাল রাতে গোপন সূত্রের খবর পেয়ে ব্রজনাথপুর মাঠে রেড করা হয়। তিনজন ব্যক্তিকে হাতেনাতে ধরা হয় । এরা হলো হাফেজ শেখ, পিতা আকালি শেখ, তুষার খান পিতা, আক্কাস আলী খান এবং সনাতন সরদার পিতা সুবোধ সরদার। এদের সকলের বাড়ি মুরুটিয়া থানার অন্তর্গত তাজপুর গ্রামে। এদের কাছে ৫০০ বোতল ফেনসিডিল, তলোয়ার, একটি চাকু এবং বাসের লাঠি পাওয়া যায়। রেডে এর সময় উপস্থিত ছিলেন এস ডি পি ও তেহটটো শুভতোষ সরকার, সিআই করিমপুর মোঃওমর ফারুক এবং ওসি মুরুটিয়া সুরজিৎ ঘোষ সহ অন্যান্য পুলিশ কর্মী। রেডের সময় পুলিশ কর্মীদের ওপর অভিযুক্তরা আক্রমণ করে। তবে এই আক্রমণ গুরুতর নয়। আজ ধৃত ব্যক্তিদের কোর্টে তোলা হচ্ছে।

