মৌমিতা দেবনাথ
সোশ্যাল মিডিয়ায় রিলস বানিয়ে ভাইরাল হওয়া এখন হট টপিক। কে কিভাবে ভাইরাল হতে পারে। একজন যদি একরকম কাজ করে ভাইরাল হয় তখন তাকে টক্কর দেওয়ার জন্য অন্যজন উঠে পড়ে লাগে। তার জন্য বাদ নেই ট্রেন বাস থেকে শুরু করে রেল লাইনও। ভাইরাল হতেই হবে সে যেভাবে হোক। কিন্তু এইসব ব্লগাররা কখনো ভুলেও ভেবে দেখেন না তাদের রিলস বানানোর চক্করে আশপাশের মানুষের কতটা অসুবিধা হয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক তরুণীর ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ট্রেনের কামরায় এক বৃদ্ধ হকারকে সরিয়ে সে নাচ শুরু করেছে। স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে যে ওই তরুণী রিলস বানাচ্ছে। ট্রেনে বসে থাকা অনেক যাত্রীরা তখন অদ্ভুত দৃষ্টিতে ওই তরুণীর দিকে তাকিয়ে আছে। যে ভিডিও দেখে নিন্দায় স্বরূপ হয়েছে নেটিজনদের একাংশ। অনেকেই বলছে যে বিন্দুমাত্র মানবিকতা থাকলে ওই তরুণী কাজটি করতে পারতেন না। দেখুন সেই বিতর্কিত ভাইরাল ভিডিও।

