গ্রামে গ্রামে প্রাণী দের চিকিৎসা করবার জন্য চাকদহ বিডিও অফিসে প্রাণিসম্পদ দপ্তরের সম্মুখে উদ্বোধন হলো ভ্রাম্যমান প্রাণী চিকিৎসালয়

মলয় দে নদিয়া:-
নদীয়ার চাকদহ ব্লকের সমষ্টি প্রাণিসম্পদ উন্নয়ন আধিকার করণ থেকে ভ্রাম্যমান প্রাণী চিকিৎসালয়ের শুভ সূচনা করলেন,চাকদহের বিডিও অতনু ঘোষ এবং পঞ্চায়েত সমিতির সভাপতি হরপ্রসাদ হালদার। উপস্থিত ছিলেন ব্লক সমষ্টি প্রাণিসম্পদ উন্নয়ন আধিকারিক ডঃ সুজিত কুমার মন্ডল। এই ভ্রাম্যমান প্রানী চিকিৎসালয়ের ফলে বিভিন্ন প্রান্তিক গ্রামে গ্রামে বিভিন্ন প্রাণীর চিকিৎসা পরিষেবা পৌঁছে দেবে ডাক্তার বাবুরা। ফলে উপকৃত হবে চাকদহ ব্লকের বিভিন্ন প্রাণী পালকেরা।