পুলিশের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য করে ফের বিতর্কে সৌমিত্র খা

মৌমিতা দেবনাথ
পুলিশের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য করে ফের বিতর্কে সৌমিত্র খা
বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না সৌমিত্র খাকে। একের পর এক বেফাঁস মন্তব্যের কারণে বিতর্কে জড়িয়েছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খা। ফের আর একবার পুলিশকে হুঁশিয়ারি বার্তা দিয়ে বিতর্কের শিরোনামে তিনি। বিগত কয়েকদিন যাবত বাঁকুড়ার সোনামুখী ব্লকের মানিকবাজার এলাকা উত্তপ্ত হয়ে রয়েছে। কয়েকদিন আগেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কয়েক কোটি টাকা তছরুপের ঘটনায় গর্জে উঠেছিল এলাকার মহিলা। এমনকি বিডিওর ওড়না ধরে টান দেওয়ার মতো ঘটনাও এসেছে প্রকাশ্যে। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সোনামুখীতে মানিক বাজার এলাকায় এক বিরাট মিছিলের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সংসদ সৌমিত্র খাঁ। সেখানেই তিনি পুলিশকে সরাসরি হুশিয়ারি দিলেন ।