মৌমিতা দেবনাথ
পঞ্চায়েত প্রধানের কথা মত ভাঙ্গা হল কাঁচা বাড়ি, কিন্তু মিলল না আবাসের ঘর
কেন্দ্রীয় আবাস যোজনা দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি। বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের অভিযোগ উঠে আসছে যে কারো পাকা বাড়ি থাকা সত্ত্বেও সে ঘর পাচ্ছে অথচ বহু মানুষ আছেন যাদের তালিকায় নাম রয়েছে অথচ ঘর পাননি। এবার আবারো আবাস দুর্নীতির অভিযোগ উঠে এল পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। হাতে রয়েছে আবাস যোজনার নথি যেখানে লেখা চলতি মাসের মধ্যে কাঁচা বাড়ি ভেঙে না দেওয়া হলে আবাস যোজনার ঘর পাবেন না বাসিন্দারা। এরপর পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত প্রধানের নির্দেশ অনুযায়ী কাঁথি ১ নং ব্লকের রায়পুর গ্রাম পঞ্চায়েতের বরবড়িয়া গ্রামে প্রায় ১০০ টি পরিবার নিজেদের বানানো কাঁচাবারি ভেঙে দেন। কিন্তু তা সত্ত্বেও মেলেনি আবাস যোজনার ঘর। বৃষ্টির আগে তাই বাড়ি ভেঙে বিপাকে পড়েছেন গ্রামের বাসিন্দারা।

