মৌমিতা দেবনাথ
সিভিক পুলিশের দাদাগিরির প্রতিবাদে সেতু আটকে অবরোধ গ্রামবাসীদের
গ্রামে পারাপারের জন্য তোর্সা নদীর ওপর রয়েছে একটি সেতু। গ্রামের মানুষের অভিযোগ কিন্তু সেখানে সিভিক ভলেন্টিয়াররা পারাপার করলেও টাকা দেয় না তার উপরে দেখায় নিজেদের দাদাগিরি। তাই এদিন তোর্সা নদীর উপর সেই সেতু অবরোধ করে প্রতিবাদ বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে কোচবিহারে। জানা গেছে তোর্সা নদীর ওপর কোচবিহারের জল পথ পরিবহন সমন্বয় সমিতির তরফ থেকে তৈরি করা হয় বাশের সেতু। যেখানে ভাড়া পাঁচ থেকে ১৫ টাকা কিন্তু গ্রামের বাসিন্দাদের অভিযোগ পারাপারের সময় বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ার সেই ভাড়া দেন না। এমনকি টাকা চাইলে কর্মীদের মারধর এবং ক্যাশ বাক্স থেকে টাকা লুঠেরও অভিযোগ এনেছেন সিভিক ভলেন্টিয়ার এর বিরুদ্ধে। বাসিন্দাদের প্রশ্ন কবে তারা এর সঠিক বিচার পাবেন। প্রশাসনের ক্ষমতার অপব্যবহার করে দিনের পর দিন এমন কর্মকান্ডে নাজেহাল গ্রামবাসীরা।

