লক্ষ্য পঞ্চায়েত ভোট, টানা দু মাসের জনসংযোগ যাত্রার প্রস্তুতি অভিষেকের
বেজে উঠেছে পঞ্চায়েত ভোটের সাইরেন। আর পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য করে টানা দুমাস জনসংযোগ যাত্রা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল কোচবিহার থেকে এই যাত্রা শুরু করতে চলেছেন তিনি। জানা যাচ্ছে ওই দিন রাতে তিনি দিনহাটায় তাঁবুতে হয়তো থাকতে পারেন। পরের দিন সাহেবগঞ্জ , গোসানিমারি ও শীতলকুচিতে তিনি জনসংযোগ করবেন। ইতিমধ্যেই অভিষেকের এই জনসংযোগ যাত্রা নিয়ে চূড়ান্ত পর্বের প্রস্তুতি চলছে কোচবিহারে। বিজেপির শক্ত ঘাঁটি কোচবিহার থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জনসংযোগ শুরু করতে চলেছেন। মূলত পঞ্চায়েত ভোটের আগে বিভিন্ন দুর্নীতিতে বেশ অস্বস্তিতে শাসক শিবির তাই রাজ্যজুড়ে এই জনসংযোগ যাত্রার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।

