মলয় দে নদীয়া :- অন্য আর পাঁচটা সাধারণ দিনের মধ্যেও গতকাল সন্ধ্যায়, পরিবারের অন্য সদস্যদের সাথে, চা খাওয়ার পর নদীয়ার শান্তিপুর শহরের এক নম্বর শান্তিগড় কলোনির বাসিন্দা 85 বছরের বৃদ্ধা গন্ধেশ্বরী সাহা, হঠাৎই বাথরুমের দরজা আটকে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বয়স জনিত শারীরিক সমস্যার জন্য তার চিকিৎসা চলছিলো, তবে পারিবারিক অশান্তি কিছুই নেই।
গতকাল সন্ধ্যায় পরিবারের অন্য সদস্যরা যখন , বাড়ির বাইরে কাজে ব্যস্ত ছিলো, তখন এ ধরনের ঘটনা ঘটে , শোনা মাত্রই সকলের ছুটে গিয়ে তাকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, সেখানেই কয়েক ঘন্টা চিকিৎসা চলার পর তার মৃত্যু হয়।
আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

