মৌমিতা দেবনাথ
অক্ষয় তৃতীয়া উপলক্ষে নদীয়ার শান্তিপুর সিদ্ধেশ্বরী মাতা মন্দিরে ভক্তদের ভিড়
আজ অক্ষয় তৃতীয়া, সকাল থেকেই বিভিন্ন মন্দির এবং দোকানে দেখতে পাওয়া গেছে পুজো দেওয়ার জন্য মানুষের ভির। সকাল থেকেই আজ মেঘলা আকাশ। সেইসঙ্গে পরছে দু-এক ফোঁটা বৃষ্টিও। আর অক্ষয় তৃতীয়া উপলক্ষে নদীয়ার শান্তিপুর সিদ্ধেশ্বরী মাতা মন্দিরে সকাল থেকেই দেখতে পাওয়া গেল নতুন খাতা এবং গণেশ মূর্তি নিয়ে পুজো দেওয়ার জন্য ভক্তদের ভিড়। আকাশ মেঘলা হওয়ায় গরমও বেশ কিছুটা কম যার ফলে বেশ নিভিগ্নেই পুজো দিতে পারছেন মানুষ।

