মৌমিতা দেবনাথ
বাংলায় একের পর এক টর্নেডো, তবে কি মরুভূমি হতে চলেছে বঙ্গ ?
যে ঝড় সাধারণত মরুভূমি প্রবণ এলাকাতে দেখতে পাওয়া যায়। সেই ঝড়ই বিগত দিন কয়েক যাবত দেখতে পাওয়া যাচ্ছে বাংলার বিভিন্ন স্থানে। তীব্র গরমে ঘূর্ণিঝড়ের মতো পাক খেয়ে বইছে টর্নেডো। তাপপ্রবাহে পুড়ছে গোটা বঙ্গ কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি আবার কোথাও পৌঁছেছে ৪২ ডিগ্রিতে। দেখা নেই বৃষ্টির। আর তার মধ্যেই হাওড়ায় দেখতে পাওয়া গেছে ভয়ংকর এই দৃশ্য। তীব্র গরমে জনমানব শূন্য রাস্তাঘাট। আচমকা, ধুলোর মত টর্নেডো ঘুরপাক খেতে শুরু করল। দু একজন যে মানুষ পথে ঘাটে ছিল তাদেরই মধ্যে কেউ একজন দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছে। কয়েকদিন আগে হলদিয়াতেও এমন দৃশ্য দেখতে পাওয়া গেছে। কিন্তু কেন ঘটছে এমন ঘটনা। কি জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তথ্য বলছে যে বর্তমানে বাংলার তাপমাত্রা রাজস্থানের জেসলিমার এর সমান। অর্থাৎ মরুভূমিতে প্রখর গরমে গরমে যে ধরনের ঝড় দেখতে পাওয়া যায় অবিকল সেই ঘূর্ণিঝড় এই বিগত কয়েকদিন যাবত বাংলার বিভিন্ন জায়গায় লক্ষ করা যাচ্ছে। তবে কি? বাংলাও হতে চলেছে মরুভূমি? আশঙ্কা করছেন অনেকেই, যদিও কেন এমন ঘটছে সে বিষয়ে আবহাওয়া দফতর থেকে এখনো স্পষ্ট কিছুই জানানো হয়নি।

