ফের নদীয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার সোনার বিস্কুট

মৌমিতা দেবনাথ
ফের নদীয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার সোনার বিস্কুট
আবারো নদীয়ায় চাপরা থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শিকরা এলাকায় উদ্ধার হয় তিনটি সোনার বিস্কুট। যার প্রত্যেকটির ওজন ৩৪৯ গ্রাম এবং যার আনুমানিক বাজার মূল্য ২২ লক্ষ টাকা। জানা গেছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বিএসএফের ৮২ ব্যাটেলিয়ানের জওয়ানরা এদিন তদন্ত করে প্যাকেটে মোরা তিনটি সোনার বিস্কুট উদ্ধার করে এবং তা তুলে দেওয়া হয় তেহট্ট শুল্ক দফতরের হাতে। তবে এই প্রথম নয় এর আগেও উদ্ধার হয়েছে সোনার বিস্কুট। গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে বিএসএফের জওয়ানরা।