মৌমিতা দেবনাথ
তীব্র গরমে চিলেকোঠায় ১২ দিন যাবত বৌমাকে আটকে রাখল স্বামী ও শাশুড়ি
এক অমানবিক দৃশ্যের সাক্ষী থাকল গোটা এলাকা। প্রখর গরমে যেখানে মানুষের নাজেহাল অবস্থা সেখানেই বাড়ির চিলে কোঠায় 12 দিন যাবত বৌমাকে আটকে রাখার অভিযোগ স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ব্যান্ডেল দক্ষিণ বলা গড়ে। জানা গেছে ওই গৃহবধূ রুপা চ্যাটার্জির স্বামী পেশায় একজন গৃহশিক্ষক।প্রতিবেশীরা জানায় যে নিত্যদিন বৌমাকে নিয়ে বাড়িতে অশান্তি লেগেই থাকতো এমনকি শাশুড়ির বিরুদ্ধে প্রতিবেশীদের অভিযোগ বিয়ের পর থেকেই তারা বৌমাকে পছন্দ করত না। বারংবার ঝামেলার সৃষ্টি হলে প্রতিবেশীরা এসে ঝামেলা মিটমাট করত। দীর্ঘ বারো দিন যাবত তীব্র গরমে একবেলা খেতে দিয়ে বৌমাকে চিলে কোঠায় আটকে রাখার এমন অমানবিকতার নিন্দা করেছেন সকলে। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।

