মৌমিতা দেবনাথ
১৪৩০টি ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানালেন যুবক
নতুন বছরকে অনেকেই বিভিন্ন রকম ভাবে স্বাগত জানায়। কেউবা মন্দিরে পুজো দিয়ে কেউবা গঙ্গার ঘাটে স্নান করে অথবা নতুন বস্ত্র পড়ে পরিপাটি করে খাওয়া দাওয়া করে। কিন্তু প্রথাগত ছক ভেঙ্গে এক্কেবারে নতুন কায়দায় বর্ষবরণ করলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের যুবক সদানন্দ দত্ত। বাংলা এবং ইংরেজি নতুন বছরকে তিনি এভাবেই স্বাগত জানান। এবছর বাংলা ১৪৩০ সাল। তাই বিষ্ণুপুরের যমুনা বাঁধে ১৪৩০ টি ডুব দিলেন তিনি। যা দেখতে ভিড় জমিয়েছিল এলাকার মানুষ। ১৪১৬ সাল থেকেই তিনি এভাবে নতুন বছরকে বরণ করে চলেছেন। সদানন্দ জানালেন তার এখন লক্ষ্য গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম তোলা।

