মৌমিতা দেবনাথ
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যা শোরগোল ফেলে দিয়েছে গোটা রাজ্যে। যেখানে দেখা যাচ্ছে রাস্তায় গাড়ি আটকে তোলা আদায় করছে পুলিশ। যে ঘটনায় নিন্দায় সরব রয়েছে বিভিন্ন মহল। যদিও এই ভিডিওর সত্যতা নতুন বাংলা যাচাই করেনি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একটি তরমুজের গাড়ি আটকে থেকে জোরজবরদস্তি তোলা আদায়ের চেষ্টা করছে পুলিশ আধিকারিক। বাঁকুড়ার জঙ্গলমহলে প্রকাশ্য দিবালোকে এই চিত্র দেখতে পাওয়া গেল। ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি এবং রাণীবাদ এলাকার বাসিন্দা সুনীল রুদ্র মন্ডল। তিনি বলেন, এই ঘটনা শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা নয়।পুলিশের তোলা আদায়ের ঘটনা নতুন নয় এর আগেও একাধিকবার এই দৃশ্য দেখতে পাওয়া গেছে রাজ্যের বিভিন্ন জায়গায়। বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক মহলে।

