দুয়ারে সরকারে আগত গ্রাহকদের আকর্ষণের বিষয় উঠেছে আইসিডিএস এর বিশেষ প্রদর্শনী এবং সচেতনতা শিবির

মলয় দে নদীয়া:- গত পয়লা এপ্রিল থেকে শুরু হয়েছে ষষ্ঠ দফার দুয়ারে সরকার চলবে, ২০শে এপ্রিল পর্যন্ত। শান্তিপুর আরবান্দি ১ এবং ২ নম্বর পঞ্চায়েতের তত্ত্বাবধানে এ ধরনের আয়োজনে বিশেষ আকর্ষণ উঠেছে আইসিডিএস এর এক বিশেষ প্রদর্শনী এবং সচেতনতা শিবির।
গ্রাহকরা তাদের, নিজে নিজে ও কাজের ফাঁকে অথবা সমাপ্ত করে , এই প্রদর্শনী ঘুরে দেখছেন।
আইসিডিএস মানেই শুধুমাত্র শিশুদের খিচুড়ি খাওয়ানো এবং পড়ানো নয়। এবাদেও রয়েছে নানান দায়িত্ব, সেই সম্পর্কেই আরবান্দি ১,২ এবং হরিপুর পঞ্চায়েতের দায়িত্বে থাকা সুপারভাইজার মালতি পাল, শান্তিপুর ব্লকের অ্যাসিস্ট্যান্ট সিডিপিও মৃত্যুঞ্জয় সিংহ বর্মন শোনালেন, সেই সমস্ত না জানা বেশ কিছু গুরু দায়িত্বের কথা।
মা ও শিশুদের সার্বিক বিকাশের উদ্দেশ্যে, ছটি পরিষেবা এখানে মুখ্য। তার মধ্যে প্রাক প্রাথমিক শিক্ষা, ডিম ভাত এবং তিন দিন সবজি খিচুড়ি ছাড়াও শিশুদের ক্যালোরি প্রোটিন ভিটামিন সমৃদ্ধ আর টি ই ফুড দেওয়া হয়। মা এবং অভিভাবকদের বিভিন্ন ধরনের টিকাকরণে আবশ্যিকতা সম্পর্কে আগ্রহী করে তোলা, রেফারেল সার্ভিস অর্থাৎ সাময়িকভাবে কেউ অসুস্থ হয়ে পড়লে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র অথবা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানোর বিশেষ ব্যবস্থা।
১১ থেকে ১৮ বছর বয়সী কিশোরী মেয়েদের পুষ্টি এবং উচ্চতা ওজন মাপার বিশেষ ব্যবস্থা।
সবলা গ্রুপের মাধ্যমে তাদের বিশেষভাবে স্বাস্থ্য সম্বন্ধীয় সচেতন করে তোলা।
সকাল সাতটা থেকে ১১ টা পর্যন্ত তাদের এই কাজ সামাল দিয়েই, দপ্তরের এই বিশেষ প্রদর্শনী এবং সচেতনতা শিবির আয়োজন করেছে তারাই।