রোগ ব্যাধি সেরে যাওয়ার বিশ্বাসে পুকুরে ডুব দিচ্ছে ভক্তরা

মৌমিতা দেবনাথ
রোগ ব্যাধি সেরে যাওয়ার বিশ্বাসে পুকুরে ডুব দিচ্ছে ভক্তরা
কথায় বলে বিশ্বাস এবং আস্থায় নাকি অনেক কিছুই সম্ভব। পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যার কোন রকম বৈজ্ঞানিক ব্যাখ্যা বা সংজ্ঞা পাওয়া যায় না। সেরকমই অদ্ভুত এই দৃশ্য। ঘটনাটি উত্তর ২৪ পরগনার হাবরা বানিপুরের ইতনা কলোনির কামনা পুকুর এলাকায়। স্থানীয় মানুষদের ধারণা যে এই পুকুরে ডুব দিলে নাকি মানুষের কামনা পূর্ণ হয় আর সেরে যায় রোগ ব্যাধি এবং ঘোচে বেকারত্ব। স্থানীয় বাসিন্দারা জানায় যে এই প্রথা বহু প্রাচীন। মনে এক অদ্ভুত বিশ্বাস নিয়ে সেদিন দেখতে পাওয়া গেল কামনা পুকুরে ভক্তদের ডুব দিতে। অনেকেই জানালো যে চিকিৎসকের কাছে গিয়েও যে রোগব্যাধি সারে না সেই রোগ ব্যাধি নিমেষে সেরে যায় এই পুকুরের জলে স্নান করলেই।