সোলার রিকশাকে দেওয়া হল শববাহি গাড়ির রূপ

মৌমিতা দেবনাথ
সোলার রিকশাকে দেওয়া হল শববাহি গাড়ির রূপ
এবার মানুষকে তার অন্তিম যাত্রায় পৌঁছে দেবে শববাহি সোলার রিক্সা। জলপাইগুড়ির এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে নেওয়া হল এই উদ্যোগ। জানা গেছে শহরের এক চিকিৎসক তার মৃত ভাইয়ের স্মৃতির উদ্দেশ্যে তিনি সৌর চালিত একটি ই রিকশাকে শববাহি গাড়ির রূপ দিয়েছেন। নিত্যদিন যেভাবে জ্বালানির মূল্যবৃদ্ধি হয়ে চলেছে তাতে সাধারণ মানুষের পক্ষে অনেক সময়ই শববাহি গাড়ির খরচ যোগানো সম্ভব হয়ে ওঠে না তাই মধ্যবিত্ত মানুষের কথা চিন্তা করেই এই উদ্যোগ।