মৌমিতা দেবনাথ
মাকে শ্বাস রোধ করে খুন করার পর থানায় আত্মসমর্পণ করল ছেলে
এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকলো নারায়ণপুর থানা এলাকার পূর্বাচল ২১ নম্বর লেন। মাকে শ্বাসরোধ করে খুন করার পর নিজে থেকে থানায় গিয়ে আত্মসমর্পণ করল ছেলে। জানা গেছে ছেলে সোমনাথ সাঁতরা ও মা লক্ষ্মী সাতরা একই বাড়িতে থাকতেন, ছেলের কাজ চলে যাওয়ায় তার স্ত্রী অন্যত্র চলে যায় আর এর পরেই নাকি ছেলে সোমনাথ সাঁতরা মানসিক অবসাদে ভুগতে থাকে। এদিন রাতে তার মায়ের সাথে বিবাদ বাদে আর তখনই নাকি তিনি তার মাকে শ্বাসরোধ করে খুন করে। এরপর নিজেই থানায় গিয়ে সে কথা পুলিশকে জানায় এরপর পুলিশ এসে তার মায়ের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। আর্থিক অনটন নাকি এই খুনের পিছনে জড়িয়ে আছে অন্য কোন রহস্য সে বিষয়ে তদন্ত শুরু করেছে নারায়নপুর থানার পুলিশ।

