মৌমিতা দেবনাথ
দেখেছেন কি ১৮ -২০ কেজির বিশাল আকৃতির এই মুরগি
যেমন তার ওজন, সেরকমই সুন্দর তার গরন আর আকাশ ছোঁয়া তার মূল্য। মুরগির মাংস খেতে পছন্দ করে কম বেশি সকলে। কিন্তু এই মুরগির দাম শুনলে আপনার চক্ষু হবে চরক গাছ। কারণ বিশাল আকৃতির এই মুরগির মূল্য হার মানাবে খাসির মাংস কেও। এমন অদ্ভুত প্রজাতির মুরগির দেখা পাওয়া গেল দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ বারাসাতে। ওই এলাকার বাসিন্দা রফিক মোল্লা এমন অদ্ভুত প্রজাতির মুরগির চাষ করছেন যার ওজন ১৮ থেকে ২০ কেজি। যে মুরগি বড় হতে সময় লাগে প্রায় দেড় বছর। এবং এই মুরগির প্রতি কেজির মূল্য ৫০০ থেকে ৬০০ টাকা। তবে এটি ভারতে কোথাও পাওয়া যায় না। এটি এক বিদেশি প্রজাতির মুরগি যা চাষ করতে হয়। বর্তমানে অদ্ভুত আকৃতির এই মুরগি চাষ করে লাভের মুখ দেখছেন এই ব্যবসায়ী।

