গমের নাড়া পোড়াতে গিয়ে কুশিদায় ১০ বিঘা জমির গম আগুনে পুড়ে ছাই

হরিশ্চন্দ্রপুর,০৩ এপ্রিল:
গমের নাড়া পোড়াতে গিয়ে ১০ বিঘা জমির গম পুড়ে ছাই হয়ে গেল হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা এলাকার বাংলা-বিহার সীমান্তবর্তী মাঠে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা বিহারের হওয়ায় তাদের নাম জানা যায়নি।স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার সকালে বাংলা-বিহার মাঠে কেউ বা কারা গমের নাড়াতে আগুন লাগিয়ে দেয়।নিমেষের মধ্যেই সেই আগুন নিকটবর্তী গমের খেতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জলসেচের মেশিন লাগিয়ে আগুন নেভানোর চেষ্টা চালালেও শেষ রক্ষা হয় নি।
প্রসঙ্গত,প্রতি বছর জেলা জুড়ে গম কাটার পর গমের নাড়া আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার প্রবণতা শুরু হয়ে যায় কৃষকদের মধ্যে।কৃষকরা নিজেদের জমিতে নাড়া পোড়াতে গিয়ে আগুন আর সামাল দিতে পারেন না।অনেক ক্ষেত্রেই ঘটে যায় বিপত্তি।