সম্প্রীতির বার্তা দেবে রাহুলের নতুন সিনেমা, শুটিং দেখতে ভিড় মানুষের

মৌমিতা দেবনাথ
সম্প্রীতির বার্তা দেবে রাহুলের নতুন সিনেমা, শুটিং দেখতে ভিড় মানুষের
সিনেমার শুটিং হলে অভিনেতা অভিনেত্রীদের দেখার জন্য ভিড় জমে যায় মানুষের। কারণ সিনেমা হয়তো অনেকেই দেখে কিন্তু বহু মানুষই সিনেমার শুটিং কেমন করে হয় তা জানেন না তাই অভিনেতা রাহুলের নতুন সিনেমার শুটিংয়ে ভিড় জমায় বহু মানুষ। শুটিং দেখতে তো বটেই এমনকি রাহুল এবং অভিনেত্রী লাবনী সরকারকে দেখতে হাজির হয় মুর্শিদাবাদের কান্দির মানুষজন। কারণ কান্দি এলাকার অভিজাত বাড়িতে চলছে রাহুলের পরবর্তী সিনেমা ফতেমা ছবির শুটিং। শুটিংয়ের ফাঁকেই অভিনেতা জানালেন তার এই ছবি হিন্দু মুসলমান সম্প্রীতির বার্তা দেবে।