এপ্রিল মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাংক, জেনে নিন ব্যাংক ছুটির তালিকা

মৌমিতা দেবনাথ
এপ্রিল মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাংক, জেনে নিন ব্যাংক ছুটির তালিকা
এপ্রিল মাস থেকে শুরু হয় নতুন অর্থ বর্ষ। তাই নতুন আর্থিক বর্ষের সূচনাতেই এই মাসে মধ্যবিত্তের আর্থিক দিক থেকে বেশ ঝক্কি সহ্য করতে হয়। তার উপরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ঘোষণা করা হয়েছে এপ্রিল মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাংক। জানানো হয়েছে সেই ছুটির তালিকা, এই ছুটির মধ্যে জাতীয় এবং আঞ্চলিক উভয় ছুটি রকমের ছুটিই অন্তর্ভুক্ত । তবে রাজ্য এবং অঞ্চলের ওপর নির্ভর করে সেই ছুটির দিন পরিবর্তিত হতেও পারে। এমনিতেই গোটা এপ্রিল মাসে ক্যালেন্ডার অনুসারে বেশ কয়েকটি ছুটির তালিকা রয়েছে। তার মধ্যে ব্যাংক সপ্তাহন্ত সহ এই মাসে মোট ১২ দিনের জন্য রয়েছে ব্যাংক ছুটি। তাই আগেভাগেই আপনার ব্যাংকের যাবতীয় কাজ সেরে রাখুন কারণ ছুটির দিনগুলোতে হতে পারে আপনার সমস্যা।ব্যাঙ্কগুলি প্রতি মাসের প্রথম এবং তৃতীয় শনিবার খোলা থাকে। দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাংক এমনিতেই ছুটি থাকে। আজকে বিশেষ এই রিপোর্টে রইল আপনাদের জন্য সেই ছুটির তালিকা

* ১ লা এপ্রিল – ব্যাংক বন্ধ
* ২ রা এপ্রিল রবিবার
*৪ ঠা এপ্রিল মহাবীর জয়ন্তী
* ৭ই এপ্রিল গুড ফ্রাইডে
* ৯ই এপ্রিল রবিবার
* ১৪ ই এপ্রিল আম্বেদকর জয়ন্তী
* ১৫ই এপ্রিল দ্বিতীয় শনিবার
* ১৬ ই এপ্রিল রবিবার
* ২১শে এপ্রিল ঈদ
* ২৩ শে এপ্রিল রবিবার
*২৯ শে এপ্রিল চতুর্থ শনিবার
* ৩০শে এপ্রিল রবিবার

তবে ব্যাংক ছুটি থাকলেও আপনি এটিএম এবং বিভিন্ন আর্থিক লেনদেন করতে পারবেন সেই ক্ষেত্রে ব্যাংক ছুটির প্রভাব পড়বে না। তবে ব্যাংকে যদি কোন গুরুত্বপূর্ণ কাজ থেকে থাকে তবে তা আগে থাকতেই সেরে রাখুন ।